ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট | গ্রাফিক ডিজাইনার | ব্যাংকিং এবং ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী
আমি টিসু বড়ুয়া। আমার বাড়ি কক্সবাজার সদরে। সমুদ্রের শহরে বড় হয়ে ওঠায় ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখার অভ্যাস গড়ে উঠেছে। বর্তমানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে অধ্যয়ন করছি। ফাইন্যান্স, ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে গভীর আগ্রহ রয়েছে, এবং ভবিষ্যতে Finance–এ মাস্টার্স করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আমি একজন Digital Marketing Expert ও Graphic Designer। ব্র্যান্ডিং, কনটেন্ট স্ট্র্যাটেজি এবং অনলাইন গ্রোথ নিয়ে কাজ করতে ভালোবাসি। পাশাপাশি আমি ‘GemNest Fashion’ নামে একটি অনলাইন ফ্যাশন শপ পরিচালনা করি, যেখানে নারীদের পোশাক ও এক্সেসরিজ বিক্রি করা হয়। আমার লক্ষ্য — শিক্ষাজীবনের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাকে একত্র করে নিজেকে একজন দক্ষ ফাইন্যান্স প্রফেশনাল এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা।
ব্র্যান্ডিং, ডিজিটাল বিজ্ঞাপন ও কনভার্সন স্ট্র্যাটেজি পরিচালনা করেছি।